মধুপুরে মির্জাবাড়ী ৭০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। চাকরি ও উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন উপায়ে তাদের এ খাতে যুক্ত করা হবে। শনিবার, ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় মধুপুর উপজেলার পৌর শহরের সাথীর মোড় থেকে মির্জাবাড়ী ৭০০ মিটার সড়ক উন্নয়ন […]

Continue Reading

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুর প্রতিনিধি: মধুপুর বন এলাকার গড়গড়িয়ায় লেক খনন ও সম্প্রসারণকে কেন্দ্র করে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের একাংশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। লেক খনন বন্ধের দাবিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ ব্যানারে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল এলাকায় মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।   মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গারোদের প্রথাগত মালিকানাধীন জমিতে লেক খনন ও মাটি ভরাট […]

Continue Reading

যুবদের জন্য ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন ১০ টাকায় ইফতার বিক্রির ব্যবস্থা করেছে। বুধবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে […]

Continue Reading

টাঙ্গাইলের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সরকারি হাসপাতালে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি বা বেসরকারি কোন হাসপাতালে মিলছে না এই ভ্যাকসিন। ভুক্তভোগীদের অভিযোগ, ৫০০ টাকার ভ্যাকসিন বিভিন্ন স্থান থেকে দেড় থেকে দুই হাজার টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাঙ্গাইলের হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা […]

Continue Reading

টাঙ্গাইলের ১০৬৩ কেন্দ্রের ১৬০টি ঝুঁকিপূর্ণ: নির্বাচনি সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের এক হাজার ৬৩ কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন, যা মোট কেন্দ্রের প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এ সব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।   […]

Continue Reading

গোপালপুরে তারেক খাঁনের উদ্যোগে মানবিক ঘর পেলেন দিনমজুর নাসির!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খাঁন তারেক মানবেতর জীবনযাপন করা নাসির উদ্দিনের জন্য একটি ‘মানবিক ঘর’ নির্মাণ করে দিয়েছেন, যা এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বুধবার, ৪ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে দোচালা টিনের ঘরটি আনুষ্ঠানিকভাবে চর-চতিলা ফারাজিপাড়ার নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেন তিনি।   উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, সমাজের সচেতন মানুষ […]

Continue Reading

টাঙ্গাইল-৮ সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্না, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা […]

Continue Reading

মির্জাপুর পৌর কাঁচা বাজারের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে: অতিষ্ঠ পৌরবাসী

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর পৌরসভার কাঁচাবাজারের মাংসের দোকানের বর্জ্যে শহরজুড়ে দূষণ ছড়াচ্ছে। জবাই করা গরু, ছাগল ও মুরগির বর্জ্যের পচা দুর্গন্ধ পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করছে। এই দুর্গন্ধে মির্জাপুর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং মূল শহরে বসবাসকারী পৌরবাসী এখন অতিষ্ঠ।   জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে মির্জাপুর পৌরসভা গঠিত। কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসসহ পৌরসভার মূল শহরের অবস্থান হলো দুই […]

Continue Reading

টাঙ্গাইলে নির্বাচন ও গণভোট বিষয়ে ‘সুজন’ এর জেলা সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়।   সুজন-সুশাসনের জন্য নাগরিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

Continue Reading

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।   এসময় অন্যান্যের মধ্যে […]

Continue Reading