মধুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

Continue Reading

মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

মধুপুর প্রতিনিধি: মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬  পয়সার প্রস্তাবিত বাজেট  পৌরসভার সভাকক্ষে  ঘোষণা করা হয়েছে। এ বাজেটে  ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।   বুধবার, ২৪ জুন বেলা ১২ টায় পৌরভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং […]

Continue Reading

নাগরপুরে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে সংসদ সদস্য

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে  যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।   মঙ্গলবার রাতে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন। […]

Continue Reading

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৩ জুন উপজেলা পরিষদ হল রুমে কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) সমর্থিত প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড […]

Continue Reading

মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার, ২২ জুন সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।   “Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া তিন বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা।   সোমবার, ২২ জুন সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার লিফট-১ সংলগ্ন জরুরি বিভাগ এলাকায় এক শিশুকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন টহলরত আনসার সদস্যরা। শিশুটির আচরণ সন্দেহজনক মনে হলে তারা […]

Continue Reading

এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর উপর এলাসিন এলাকায় অবস্থিত সামছুল হক সেতুর টোল প্লাজার ক্যাশ ছিনতায়ের অভিযোগ উঠেছে। সোমবার, ২২ জুন দুপুর পৌনে ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিকেলে টোল প্লাজার ইজারাদার মির্জা মনিরুজ্জামান দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।   অভিযোগ সূত্রে ও সিসি টিভির ফুটেজ থেকে জানা যায়, আগ […]

Continue Reading

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধার নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার, ১৯ জুন সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।   এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, […]

Continue Reading

মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মধুপুর প্রতিনিধি: মধুপুরের-মির্জাবাড়ি শাখায় ব্র্যাকের উদ্যোগে ১১ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।   টেকসই কৃষি উন্নয়ন এবং পরিবেশবান্ধব জৈব সারের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী ‘ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রশিক্ষণ ও বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক […]

Continue Reading

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৮ জুন সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেলার আয়োজন করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, সদর উপজেলা […]

Continue Reading