টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার, ১৭ মে দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।   স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব […]

Continue Reading

গোপালপুরে ধর্ষণ মামলার আসামি উপজেলা যুবদল নেতা রাবনকে বহিষ্কার

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী।   শুক্রবার, ১৫ মে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো […]

Continue Reading

ভূঞাপুরে ভুলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, সুস্থ আছে শিশু ফাতিহা!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া শিশুটি সুস্থ আছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এই টিকা দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।   শিশুটির পরিবার জানায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। […]

Continue Reading

ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে এক মাসের শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার, ১৩ মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন।   শিশুটির পরিবার জানায়, একমাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শিশুটির মা মৌ। সেখানে ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য […]

Continue Reading

দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিমউদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১১ মে সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।   ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত […]

Continue Reading

বাসাইলে লাঙ্গুলিয়া নদীর সেতু ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

বাসাইল প্রতিনিধি: বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর স্বাধীনতার ৫৪ বছরেও একটি সেতু নির্মাণ করা হয়নি। এখানে নদীর ওপর নির্মিত একটি কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু উপজেলার খাটরা গ্রামে কাঠের এ সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।   সরেজমিনে দেখা যায়, সাঁকো […]

Continue Reading

কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ১০ মে বিকালে কালিহাতী পৌরসভার কর্মকার পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পাশের একটি ভাড়া ঘরে একটি গামছা আনতে গেলে ঘরে অবস্থানরত এক ব্যক্তি তাকে একা পেয়ে […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে (৩৫) দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার, ৯ মে স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   পরিবার সূত্রে […]

Continue Reading

বাসাইলে উদ্বোধনের আগেই ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কে ফাটল

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে।   সরেজমিনে দেখা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটলের ঘটনা ঘটেছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফাটলের মাত্রাও বাড়ছে। আরও কয়েকদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে সেতুর সংযোগ […]

Continue Reading

টাঙ্গাইলের ৮১ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকটে চিকিৎসাসেবা ব্যহত!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৮১টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট দেখা দেয়ায় চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। বিগত ১৫ মাসে কেন্দ্রগুলোতে কোনো প্রকার ওষুধ সরবরাহ করা হয়নি। তিন মাস ধরে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ বন্ধ। তবে কয়েকটি কেন্দ্রে একটি করে কিটবক্স বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে ১৫টি প্যারাসিটামল সিরাপ, ১০টি এমক্সিসিল সিরাপসহ সামান্য কিছু ওষুধ মিলেছে। ফলে […]

Continue Reading