টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৩ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। টলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত […]

Continue Reading

টাঙ্গাইলে কৃষি উৎপাদন বাড়াতে এসিআই গ্রুপ ও ফার্টিলাইজারের কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগরে এসিআই গ্রুপ কেয়ার ও এসিআই ফার্টিলাইজারের উদ্যোগে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে এক ব্যবসায়িক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।   টেরিটরি এক্সিকিউটিভ, সাইদুর রহমান ও এগ্রিকালচার সার্ভিস অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায়, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে […]

Continue Reading

টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার, ১২ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অফিসে তারা যোগদান করেন।   জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে জেলার চরাঞ্চলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ […]

Continue Reading

টাঙ্গাইলে অটো চালকের মর্মান্তিক হত্যা: খুলি, পা ও মেরুদণ্ড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোচালক রাশিদুলের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ। রবিবার, ১১ জানুয়ারি সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।   জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মোঃ রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের ন্যায় অটো […]

Continue Reading

সেতু টাঙ্গাইল-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মির্জা সাহাদত হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।   শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় প্রথমে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে […]

Continue Reading

মওলানা ভাসানীর সাপ্তাহিক ‘হক-কথা’র সম্পাদক ইরফানুল বারী আর নেই

নিজস্ব প্রতিবেদক: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহচর, শিক্ষক, গবেষক ও লেখক সৈয়দ ইরফানুল বারী মৃত্যুবরণ করেছেন ‎(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী স্টাডিজ কোর্সের অধ্যাপক ছিলেন।   আজ শুক্রবার, ৯ জানুয়ারি দুপুর ১২টা ১০ মিনিটে টাঙ্গাইল শহরের সন্তোষের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে […]

Continue Reading

টাঙ্গাইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।   গ্রেফতারকৃতরা হলেন- জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৩), প্রশাসনিক (শিশু কল্যাণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস […]

Continue Reading

টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম অভিযান শুরু করছেন।   ৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরের বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এরপর তার আহবানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

উত্তরবঙ্গ সফরের প্রথমে টাঙ্গাইল আসবেন তারেক রহমান: চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে দেশে ফেরার পর উত্তরবঙ্গ সফরে আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রার শুরুতেই প্রথমবারের মতো টাঙ্গাইল যাবেন তিনি। সেখানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।   বুধবার, ৭ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হাতে নিহত রাশেদুলের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় তার শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু দাঁড়িয়েছেন।   মঙ্গলবার, ৬ জানুয়ারি সন্ধ্যায় তিনি নিহত রাশেদুলের বাড়িতে গেলে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে […]

Continue Reading