টাঙ্গাইলে বিএনপির ৩ বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থীকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রিয় বিএনপি। বুধবার,২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

টাঙ্গাইলের আটটি আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষদিনের শুনানিতে রবিবার, ১৮ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩ জন। সব মিলিয়ে জেলায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫ জন।   সোমবার, ১৯ জানুয়ারি টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল […]

Continue Reading

গণভোটের প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়- ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়, এ দায়িত্ব সকল রাজনৈতিক দলেরও। উপদেষ্টা পরিষদের সব সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এ প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে।   সোমবার, ১৯ জানুয়ারি সকালে […]

Continue Reading

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- টুকু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।   শনিবার, ১৭ জানুয়ারি বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্যযুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ: চরম স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও বর্তমানে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যযুক্ত পানি, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।   টাঙ্গাইলের নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম ও পৌরসভার প্রধান […]

Continue Reading

টাঙ্গাইল জেলা যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে এই আলটিমেটাম দেন তারা।   এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, […]

Continue Reading

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।   আটক ব্যক্তিরা হলেন বাসের চালক মোঃ আলতাফ (২৫), সহকারী মোঃ সাগর (২৪) ও চালকের […]

Continue Reading

মির্জাপুরে ৫ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে পাঁচ হাজার নয়’শ চল্লিশ পিস মাদকদব্য হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫৫) গ্রেফতার হয়েছে। বুধবার, ১৪ জানুয়ারি বিকেলে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল যমুনাসেতু-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

টাঙ্গাইলে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ১৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস […]

Continue Reading

টাঙ্গাইল জেলা যুবদলের বাবু বহিষ্কার, মালা ভারপ্রাপ্ত সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার স্থলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ১৩ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম […]

Continue Reading