সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার- প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময উদার ভূমিকা পালন করে যাচ্ছি। কোন বিধিনিষেধ বা কোন বার নেই। আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করবেন আশা করি।   তিনি বলেন, কৃষি ঋণ মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রান্তিক কৃষকদের […]

Continue Reading

সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই- তথ্যপ্রযুক্তিমন্ত্রী মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড গাড়িগুলোতে ফ্রি ওয়াই ফাই ব্যবস্থা করার জন্য। শুক্রবার, […]

Continue Reading

টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে টাকার বিনিময়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যেই এইচএসসির টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের টাকার বিনিময়ে আবারো পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার, ২৫ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।   জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে […]

Continue Reading

যুবদের জন্য ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন ১০ টাকায় ইফতার বিক্রির ব্যবস্থা করেছে। বুধবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে […]

Continue Reading

টাঙ্গাইল জেলা দল জাতীয় ক্রিকেটে ৬১ রানে মাগুরাকে পরাজিত করেছে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা দল ৪৪তম জাতীয় ক্রিকেটে মাগুরা জেলাকে ৬১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে। সোমবার, ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জামালপুর স্টেডিয়ামে টস জয়ী টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।   টাঙ্গাইল জেলা দলের জিম্বাবুয়ের মাঠে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলে আসা দূরন্ত বাঁহাতি ব্যাটসম্যান রিফাত বেগ ও লিমনের উদ্বোধনী জুটি ৫৫ […]

Continue Reading

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আসামী করে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে প্রধান আসামী করে ২১ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গত রোববার, ২২ ফেব্রুয়ারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আবু নাসের আল আমিন পাপন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। […]

Continue Reading

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেড় বছর পর পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কার্যালয়ে দেড় বছর পর প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার, ২৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী এবং সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম শহরের মেইন রোডে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে দাঁড়িয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে হাসপাতালের বেডে পথশিশু সিয়াম: নেই পরিবারের খোঁজ

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে পানি বিক্রি করে পরিবারের খরচ যোগাত পথশিশু সিয়াম (১১)। ট্রেন এলে দৌড়ে উঠতো এক বগি থেকে আরেক বগিতে গিয়ে পানি বিক্রি করতো। কিন্তু ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেছে।   টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নং ওয়ার্ডের একটি বেডে নিঃসঙ্গ পড়ে আছে সিয়াম। পাশে নেই কোনো স্বজন, নেই […]

Continue Reading

মাভাবিপ্রবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার।   শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ […]

Continue Reading