শাহীন শিক্ষা পরিবারে ছয় ক্যাটাগরিতে ৩০০ শিক্ষককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে অনলাইনভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে নির্বাচন করা হয় এবং টাঙ্গাইলের বিশ্বাস বেতকার ট্রেনিং সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।   শনিবার, ২৪ জানুয়ারি সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের […]

Continue Reading

টাঙ্গাইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আলী

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। শুক্রবার বিকালে তার উপস্থিতিতে প্রধান নির্বাচন সমন্বয়ক আনোয়ার হোসেন এ ঘোষণা দেন। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলুসহ মোহাম্মদ আলীর সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে প্রার্থী মোহাম্মদ আলী ওই সময় কোনো কথা বলেননি […]

Continue Reading

টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি থেকে ৩১ শিক্ষার্থীর ক্যাডেটে চান্স

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরহাদ ক্যাডেট একাডেমি’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চলতি বছরে লিখিত পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ১৯জন ছাত্র এবং ১২জন ছাত্রী। শুক্রবার, ২৩ জানুয়ারি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ফরহাদ একাডেমি। প্রতিষ্ঠানের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।   ফরহাদ […]

Continue Reading

টাঙ্গাইলে ৪০ হাজার ৯৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন ৪০ হাজার ৯৩ জন ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটার ছাড়াও রয়েছেন নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্য এবং কারাগারে থাকা বন্দিরা। শুক্রবার, ২৩ জানুয়ারি জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা […]

Continue Reading

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশ নিয়ে উত্তেজনা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সখীপুরের বাসভবনে সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে যুবদলের কর্মী সমাবেশ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল […]

Continue Reading

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ-এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার, ২২ জানুয়ারী দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর […]

Continue Reading

মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের […]

Continue Reading

মির্জাপুর পৌর কাঁচা বাজারের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে: অতিষ্ঠ পৌরবাসী

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর পৌরসভার কাঁচাবাজারের মাংসের দোকানের বর্জ্যে শহরজুড়ে দূষণ ছড়াচ্ছে। জবাই করা গরু, ছাগল ও মুরগির বর্জ্যের পচা দুর্গন্ধ পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করছে। এই দুর্গন্ধে মির্জাপুর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং মূল শহরে বসবাসকারী পৌরবাসী এখন অতিষ্ঠ।   জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে মির্জাপুর পৌরসভা গঠিত। কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসসহ পৌরসভার মূল শহরের অবস্থান হলো দুই […]

Continue Reading

টাঙ্গাইলে নির্বাচন ও গণভোট বিষয়ে ‘সুজন’ এর জেলা সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়।   সুজন-সুশাসনের জন্য নাগরিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

Continue Reading

টাঙ্গাইলে বিএনপির ৩ বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থীকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রিয় বিএনপি। বুধবার,২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading