টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় নারীনেত্রী লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথীকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।   বুধবার, ৪ মার্চ দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, […]

Continue Reading

যুবদের জন্য ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন ১০ টাকায় ইফতার বিক্রির ব্যবস্থা করেছে। বুধবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে […]

Continue Reading

গোপালপুরে জবাই করা ঘোড়ার মাংস বিক্রি হতো গাজীপুর ও ঢাকায়!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার সময় গ্রামবাসিরা চার কসাইকে আটকের পর গণপিটুনির পর পুলিশে দিয়েছে। এ সময় ৪টি জীবিত ঘোড়া আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।   আটককৃত কসাইরা হলো ঢাকার আশুলিয়ার তৈয়বপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিনুর, জামগড়ার […]

Continue Reading

টাঙ্গাইলে হাসপাতালের বেডে পথশিশু সিয়াম: নেই পরিবারের খোঁজ

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে পানি বিক্রি করে পরিবারের খরচ যোগাত পথশিশু সিয়াম (১১)। ট্রেন এলে দৌড়ে উঠতো এক বগি থেকে আরেক বগিতে গিয়ে পানি বিক্রি করতো। কিন্তু ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেছে।   টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নং ওয়ার্ডের একটি বেডে নিঃসঙ্গ পড়ে আছে সিয়াম। পাশে নেই কোনো স্বজন, নেই […]

Continue Reading

সখীপুরে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। শনিবার, ২১ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।   ক্যাম্পস এর সভাপতি ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পের উদ্বোধন […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার।   শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ […]

Continue Reading

টাঙ্গাইলের লেবুর দাম অতিরিক্ত চাহিদায় বেড়েছে অস্বাভাবিকভাবে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণের বেশি।   জেলা কৃষি বিভাগ জানায়, জেলার দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী […]

Continue Reading

টাঙ্গাইলের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সরকারি হাসপাতালে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি বা বেসরকারি কোন হাসপাতালে মিলছে না এই ভ্যাকসিন। ভুক্তভোগীদের অভিযোগ, ৫০০ টাকার ভ্যাকসিন বিভিন্ন স্থান থেকে দেড় থেকে দুই হাজার টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাঙ্গাইলের হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা […]

Continue Reading

এলেঙ্গায় ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর এলেঙ্গায় আড়তে অভিনব কায়দায় ভেজাল মসলা ও নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। […]

Continue Reading

টাঙ্গাইলে হাসপাতালে নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশ রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার, ২৬ জানুয়ারি বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন হাসপাতালের শিক্ষার্থীরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, […]

Continue Reading