মির্জাপুরের হাটুভাঙ্গা সেতুতে মোটরসাইকেলের টোল এমপির হস্তক্ষেপে প্রত্যাহার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার আঞ্চলিক সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ‘হাটুভাঙ্গা সেতু’তে বহুল আলোচিত মোটরসাইকেলের টোল আদায় প্রক্রিয়া অবশেষে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।   শুক্রবার সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব।   জানা গেছে, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বিশেষ ও সরাসরি হস্তক্ষেপে […]

Continue Reading

টাঙ্গাইলে রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে স্বজনদের হাতে রাস্তায় পরিত্যক্ত হওয়া শতবর্ষী এক বৃদ্ধের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার, ২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা বাজার এলাকার একটি সেতুর পাশে কান্নারত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধ মফিজ উদ্দিনকে উদ্ধার করেন। প্রায় দৃষ্টিশক্তিহীন এ বৃদ্ধ বয়স ও শারীরিক […]

Continue Reading

সখীপুরে গবাদিপশুর ‘লাম্পি স্কিন’ রোগের প্রকোপ: আতঙ্কে খামারিরা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় গবাদিপশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)-এর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গরু আক্রান্ত হওয়ায় খামারি ও প্রান্তিক কৃষকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। আক্রান্ত গরুর শরীরে গুটি, তীব্র জ্বর ও ক্ষুধামন্দা দেখা দেওয়ায় এবং দুধ উৎপাদন কমে যাওয়ায় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে […]

Continue Reading

ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার: গ্রেপ্তার ১

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ঘরের আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।   বৃহস্পতিবার, ২ জুলাই সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ১১টি বড় গাঁজা গাছ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন বলরামপুর […]

Continue Reading

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াত-এনসিপির সড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বুধবার, ১ জুলাই সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর […]

Continue Reading

মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।   সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় খাস জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ৪টি দোকানঘর অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মধুপুর […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার, ২৮ জুন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।   অবরোধ কর্মসূচিতে অংশ নেন, দেলদুয়ার উপজেলার […]

Continue Reading

মধুপুরের লাল মাটি ও জলবায়ু কাজু বাদাম চাষের উপযোগী

মধুপুর প্রতিনিধি: মধুপুরের পাহাড়ি এলাকার লাল মাটি কৃষি বৈচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আনারস, কলা, হলুদ, ড্রাগন, কফি আর লেবু চাষে সফলতার পর এবার এই অঞ্চলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কাজু বাদামের চাষ। এখানকার আবহাওয়া ও মাটির গুণাগুণ কাজু বাদাম আবাদের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।   বিগত কয়েক […]

Continue Reading

টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখলে বিলুপ্তির পথে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে এককালে বয়ে যাওয়া শ্যামাবুর খাল দখলের কারণে আজ বিলুপ্ত হয়ে গেছে। শহরের প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপত্তি হয়ে খালটি তৎকালীন টাঙ্গাইল শহরকে উত্তর-দক্ষিণে বিভক্ত করে শহরের পূর্ব প্রান্তে গিয়ে পৌরসভার শেষপ্রান্ত পেরিয়ে বিল ঘারিন্দায় গিয়ে মিশেছে। বর্তমানে টাঙ্গাইল পৌরসভাসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থায়ী স্থাপনা […]

Continue Reading

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে এসএসএস

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) গাছের চারা বিতরণ শুরু করেছে।   বৃহস্পতিবার, ২৫ জুন বিকেলে কালিহাতী উপজেলার বানিয়াফৈর উচ্চ বিদ্যালয় ও বানিয়াফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।   গাছের চারা […]

Continue Reading