মাইলস্টোনে নিহত হুমায়রা-তানভীরের টাঙ্গাইলের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা ও তানভীরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে। নিহতদের মধ্যে একজনের মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার […]

Continue Reading

টাঙ্গাইল সদরের চিলাবাড়ী বাজারের নির্মিত ব্রিজ কোন কাজে লাগছে না!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরের চিলাবাড়ী বাজারের লাউজানা এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ব্রিজটি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৩০ গ্রামের লক্ষাধিক মানুষকে। প্রায় এক বছর ধরে এভাবেই ব্রিজটি পড়ে আছে বলে জানা গেছে। জানা যায়, চিলাবাড়ী বাজারের পূর্ব পাশে লাউজানা এলাকায় লৌহজং নদীর ওপর ২০২৩-২০২৪ অর্থ বছরে […]

Continue Reading

টাঙ্গাইলে নিম্নমানের নির্মাণ সমগ্রী ব্যবহার করায় সড়ক ৩ মাসেই ভাঙন!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কে তিন মাসের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণ সমগ্রী ব্যবহার করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দিনদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ করেন। অন্যদিকে, ঠিকাদার সঠিক নিয়মে কাজটি করেছে বলে জানানো হয়েছে এলজিইডির পক্ষ থেকে।   এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক কোটি টাকা […]

Continue Reading

ধনবাড়ীতে বাড়ী ভাংচুর-শুটকি মাছ ও স্বর্ণ লুটপাট: থানায় মামলা

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি ঘর ভাংচুর ও শুটকি মাছসহ স্বণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনায় ন্যায় বিচারের জন্য থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।   রবিবার, ১৩ জুলাই সকালে উপজেলার বীরতারা ইউনিয়নের বলাসুতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে । এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় […]

Continue Reading

সখীপুরে ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার গলিত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায় ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান (৭৪)-এর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার, ১৪ জুলাই বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।   জানা যায়, মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান ফ্ল্যাটটিতে একাই থাকতেন। তাঁর বাড়ি বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে। ফারুকুজ্জামান স্বাধীনতার পর […]

Continue Reading

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে পারবারিক কলহে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।   শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জুই ওই এলাকার প্রবাসী আশরাফুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে ১০ বছরের আদিব হাসান নামের এক পুত্র সন্তানও রয়েছে। […]

Continue Reading

মির্জাপুরে চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল অনুদান

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুলিতে দুই চোখ হারানো স্কুলছাত্র হিমেল অনুদানের সাড়ে তিন লাখ টাকা পেয়েছে। মঙ্গলবার, ৮ জুলাই মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম তার কার্যালয়ে সাতটি চেকের মাধ্যমে হিমেল ও তার মা আছিয়া বেগমের হাতে অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক তুলে দেন।   এ সময় উপজেলা […]

Continue Reading

ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

ধনবাড়ি প্রতিনিধি: ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার, ৭ জুলাই দুপুরে বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।   ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি […]

Continue Reading

ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে চুরি: পাঠদানে বিঘ্ন!

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীর বীরতারার বাজিতপুর দক্ষিণ সরকারী প্রথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙে প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার, ২ জুলাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খানম জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র বিদ্যালয়ের […]

Continue Reading

মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার আত্মহত্যা: মানববন্ধন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লুৎফুন্নাহার লাকী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত লুৎফুন্নাহার লাকী মধুপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ মিয়ার বড় মেয়ে। স্বজনদের দাবি, গোপিনাথপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে মাসুদের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লাকি বিয়ের […]

Continue Reading