দেলদুয়ারে এক গৃহবধূর লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ হত্যা

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে লিপি সূত্রধর (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। আটক করা হয় মৃতের স্বামী ও শাশুড়িকে।   নিহত লিপি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কৈট্টা গ্রামের চিত্তরঞ্জন সূত্রধরের মেয়ে ও দেলদুয়ার উপজেলার বেতঝা গ্রামের পরেশ সূত্রধরের ছেলে দিপক সূত্রধরের (২৭) স্ত্রী।মৃতের স্বামী দিপক […]

Continue Reading

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।   নিহত সাদিয়া আক্তার (১১) ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে পাটজাগ গ্রামের মালয়েশিয়া প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। পুলিশ আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে […]

Continue Reading

স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।   শহরের পিটিআই মাঠে জানাজার আগমুহূর্তে দাঁড়িয়ে কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি স্ত্রীর কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। এর আগে রোববার […]

Continue Reading

টাঙ্গাইলে ঈদ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গাছ বেয়ে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাড়ি ভাঙা, দড়ি লাফ, গুপ্তধন উদ্ধার, লং জাম্প ও সাইকেল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।   ঈদের দ্বিতীয় দিন রোববার, ৮ জুন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়েছে। এর আয়োজন করে […]

Continue Reading

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ। তিনি জানান, গত […]

Continue Reading

ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে ছয়দিনে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়

ভূঞাপুর প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়েছে। ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা। বৃহস্পতিবার (৭ জুন) সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার […]

Continue Reading

মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপার শপের মালামাল পুড়ে ছাই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সুপার শপের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলা বাজারের আলীম সুপার মার্কেটের আন্ডার গ্রাউন্ডে অবস্থিত ফ্যামিলি ফেয়ার সুপার সপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে […]

Continue Reading

ঘাটাইলে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৫ একর বনভূমি উদ্ধার!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৫ একর বনভূমি উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। প্রাথমিক তদন্তে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জবরদখলকারীদের সঙ্গে যোগসাজশের সত্যতাও মিলেছে।   মঙ্গলবার, ৩ জুন এ অভিযান পরিচালিত হয় ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরদিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেকমত শিকদারের বিরুদ্ধে দখলমুক্ত […]

Continue Reading

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া উপজেলার নাগবাড়ীতে বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছে।   শুক্রবার, ৬ জুন বেলা ১১টার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজটের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে শেষ সময়ে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। তবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে মানুষ ভোগান্তি নিয়ে বাড়ি যাচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপে এ মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জামুর্কি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো […]

Continue Reading