টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার নানারকম অভিযোগ পাওয়া গেছে। হোমিওপ্যাথিক বোর্ডের নির্দেশনাও না মেনে পদোন্নতি, করণীক থেকে শিক্ষক বানানোর ঘটনাও ঘটছে। বছরের পর বছর ধরে এমনটা চলে আসলেও এর কোনো বিহিত হয়নি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. সাহিদা আক্তার এবং এই কলেজের সহযোগী অধ্যাপক তার স্বামী ডা. সৈয়দ […]

Continue Reading

বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন জানুয়ারির প্রথম সপ্তাহে!

নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে করা হবে। ডিসেম্বরেই যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু চালু করার কথা বলা হলেও কিছু জটিলতা থাকায় সেতু উদ্বোধনের সময় সামান্য হেরফের করে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে কার্যক্রম চালু হওয়ার কথা জানিয়েছে […]

Continue Reading

টাঙ্গাইলে ১০ টাকায় তিন রকমের সবজি বীজ বিক্রির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন ও শিশুদের জন্য ফাউন্ডেশন ‘নিজ আঙিনায় করবো চাষ, সবজি খাবো বারো মাস’ স্লোগানে বিভিন্ন রকম শাক সবজির বীজ মাত্র ১০ টাকায় বিক্রির অভিনব উদ্যোগ নিয়েছে। ২৬ অক্টোবর, শনিবার দিনব্যাপী টাঙ্গাইল জেলা সদর বস্তি এলাকায় সবজি বীজ বিক্রি করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতেই এমন […]

Continue Reading

পৌরসভার আশেকপুরে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, জলাবদ্ধতায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।   শনিবার, ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে দুর্ভোগ লাঘবে […]

Continue Reading

ধনবাড়ীতে শহীদ সাজিদ সড়ক উদ্বোন করলেন জেলা প্রশাসক শরীফা হক

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ একরামুল হক সাজিদ-এর নামে টাঙ্গাইলের ধনবাড়ীর নলহরা-বিলকুকরী-খালেকের মোড় পর্যন্ত পাঁকা সড়কটি “শহীদ সাজিদ সড়ক” নামে নামকরণের উদ্বোধন করা হয়েছে। সড়কটির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।   শুক্রবার, ২৫ অক্টোবর বিকেলে এ সড়কটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক শরীফা হক […]

Continue Reading

মির্জাপু‌র ছাত্রদল নেতার শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যুর অভিযোগ

মির্জাপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শ্বশুরবাড়িতে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুর অভিযোগ ওঠেছে। শুক্রবার, ২৫ অক্টোবর সকা‌লে কালিয়াকৈর উপ‌জেলার মেদি খালপাড় নামাসুলাই এলাকায় এ ঘটনা ঘ‌টে।   জাহাঙ্গীর আলম মির্জাপু‌র উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমজাদ হো‌সে‌নের ছে‌লে। নিহত জাহাঙ্গীর আলমের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে […]

Continue Reading

ঘাটাইলে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর যমুনা নদীতে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর যমুনা নদীতে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শুক্রবার সকাল ১০টার দিকে যমুনার পাড়ের ঐতিহ্য গোবিন্দাসী ঘাট থেকে যাত্রা করে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে নোঙর ফেলা হয়। পরে সবাই নৌকা থেকে নেমে সামান্য বিশ্রাম নিয়ে বসে যান সংগীতের আসরে। আসরে একে একে পরিবেশিত হয় জনপ্রিয় গানগুলো। বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীরা টানা গান পরিবেশনে […]

Continue Reading

এলেঙ্গায় উদ্যোক্তা বাবুলের বাণিজ্যিকভাবে ননী ফল চাষে সফলতা

নিজস্ব প্রতিবেদক: কালিহাতী উপজেলায় এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকার উদ্যোক্তা বাবুল হোসেন বাণিজ্যিকভাবে ননী ফলের চাষ করছেন। নানা রোগের ‘মহৌষধ’ হিসেবে এ ফলের চাষ করে সফলতা পেয়েছেন তিনি। করোনা মহামারি শুরু হওয়ার আগে তিনি ভারতে ভেষজ উদ্ভিদ বিষয়ে একটি কর্মশালায় অংশ নেন। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে এ ফলের গাছের চাষ শুরু করেন। ননী ফলের […]

Continue Reading

ঘাটাইলে অবৈধ দুটি সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় অবৈধ দুটি সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার মালির চালা ও আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী দুটি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঘাটাইল উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এর নেতৃত্বে […]

Continue Reading

টাঙ্গাইলে এমপিও’র দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকরা ৩২ বছরের বৈষম্য অবসান ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভূক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।   বুধবার, ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা করা হয়। এসময় ঢাকা শিক্ষা ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে […]

Continue Reading