টাঙ্গাইল পৌর উদ্যানে তিনদিনব্যাপী মিষ্টি মেলার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল’-এর শেষ দিনে বৃষ্টি উপেক্ষা করে মেলায় জেলার বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি চেখে দেখতে ও কিনতে সকাল থেকেই ভিড় করেন মিষ্টিপ্রেমীরা। অবশেষে বৃষ্টি উপক্ষো করে শেষ পর্যন্ত মেলার সফল সমাপ্তি হয়েছে।   রবিবার, ৬ সেপ্টেম্বর দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল পৌর উদ্যানে জেলার বিভিন্ন […]

Continue Reading

সখীপুরে প্রেমের টানে চীন থেকে আসা যুবক লিয়াং-এর বিয়ে হলো না!

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছিলেন ডং লিয়াং নামের এক যুবক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের বাগবেড় গ্রামের তরুণী আশিতাকে (২৫) বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভিসার মেয়াদ কম থাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতেই তাকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।   চীনা যুবক ডং লিয়াং জানান, ভিসার মেয়াদ […]

Continue Reading

সখীপুরের কৃষি উদ্যোক্তা মোসলেম উদ্দিনের টক বরই চাষে সাফল্য

সখীপুর প্রতিনিধি: সখীপুরের সফল কৃষি উদ্যোক্তা মোসলেম উদ্দিনের বাগানে সাধারণত ফাল্গুন মাসে বরই পাকলেও আগাম জাতের টক বরই পাকে ভাদ্র মাসেই। তাঁর বরই চাষে এক মৌসুমে এই বাগান থেকে প্রায় এক কোটি টাকার বরই বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।   উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ঘাটাইল সীমান্ত এলাকায় প্রায় ৫০ একর জমিতে গড়ে তোলা এই বাগান থেকে আগস্টের শুরু […]

Continue Reading

মধুপুরে চার শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ সেপ্টেম্বর আয়োজিত এ ক্যাম্পে এলাকার চার শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলামসহ অভিজ্ঞ […]

Continue Reading

মির্জাপুর প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাঁদের স্বজনদের অংশগ্রহণে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। […]

Continue Reading

দেশের প্রতিটি উপজেলায় আইসিটি ল্যাব করা হবে – আইসিটিমন্ত্রী

ধনবাড়ী প্রতিনিধি: দেশের প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে কাজ করছে সরকার।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে ধনবাড়ী উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথমবারের মতো চলছে তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং দেশব্যাপী মিষ্টির আরও প্রসার ঘটাতে প্রথমবারের মতো তিনদিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ শুরু হয়েছে।   শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনদিনের এ ‘সুইট ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িরও প্রদর্শন করা হয়েছে। […]

Continue Reading

মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ

মাভাবিপ্রবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাভাবিপ্রবির দুই বিভাগের (সিপিএস ও মেকানিক্যাল বিভাগ) মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।   ভিডিও প্রকাশের পরপর ১ সেপ্টেম্বর ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে প্রক্টর অফিসে […]

Continue Reading

মধুপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গোলাবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তা থেকে দূরে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মধুপুর থানা ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

Continue Reading

মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আটক ১

মধুপুর প্রতিনিধি: মধুপুরে কবিরাজি চিকিৎসার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলার পর পুলিশ এক অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে।   মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। তাঁর বুকে […]

Continue Reading