গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামে নেশা জাতীয় দ্রব্য মিশানো লবন খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৭জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গৃহস্বামী আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর। এমন খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ তাদের চিকিৎসার খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।   স্থানীয় বাসিন্দা রাজু ফকির […]

Continue Reading

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌলী এলাকার প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ জনগন কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। […]

Continue Reading

ঘাটাইলে ভূমিদস্যু আতর আলীর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার, ২২ আগস্ট সকালে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।   মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু […]

Continue Reading

সখীপুরে ঘুমন্ত দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শিকল দিয়ে আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে ওই দম্পতি প্রাণে বেঁচেছেন। এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।   শুক্রবার, ২১ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সখীপুর পৌরসভার […]

Continue Reading

কালিহাতীতে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এ তিনজনকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   বুধবার, ১৯ আগস্ট দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ […]

Continue Reading

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু নিয়ে তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ নিয়ে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার নিকট তথ্য জানতে যাওয়ায় এক সাংবাদিককে গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।   মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। […]

Continue Reading

ভূঞাপুর-ঢাকা বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিক সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। তারা জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করায় বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানা গেছে।   মঙ্গলবার, ১৮ আগস্ট সকাল থেকে ঢাকাগামী কোনো পরিবহন ভূঞাপুর থেকে ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাস […]

Continue Reading

টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে টাঙ্গাইলে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।   সোমবার, ১৭ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, […]

Continue Reading

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের অবশেষে মৃত্যু!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে অসুস্থ স্বামীকে তার স্ত্রী গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা অসুস্থ জামাল উদ্দিন (৫৫) অবশেষে মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কালমেঘা গ্রামে ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়।   এর আগে ১ আগস্ট গভীর রাতে জামাল উদ্দিনকে কালমেঘা এলাকায় তাঁর পৈতৃক ভিটার পাশের একটি […]

Continue Reading