টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৭ মে জেলা পরিষদের ওই অনুদানের চেক বিতরণ করা হয়।   এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

নাগরপুরে অবৈধ ড্রেজার অকেজো: জরিমানা আদায়

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার, ৬ মে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে সাজা প্রদানের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।   নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক এই অভিযান […]

Continue Reading

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশু: মৃত্যু ৬জন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার […]

Continue Reading

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কার্ডের কথা ভাবছে সরকার – তথ্যমন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার।   শনিবার, ২ মে দুপুরে মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড হেলথ্ […]

Continue Reading

আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে – আযম খান

সখীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন-অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।   শনিবার, ২ মে দুপুরে সখীপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে […]

Continue Reading

মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পাঁচ শতাধিক একর জমির ধান পুড়ে ছাই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৭টি গ্রামের পাঁচ শতাধিক একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার প্রায় ৪ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।   সমাবেশে বক্তব্য রাখেন […]

Continue Reading

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের প্রভাব, জ্বালানি সংকট, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়।   উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদক প্রতিরোধ, বর্তমান […]

Continue Reading

মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর অঞ্চলের ঐতিহ্যবাহী শালবন পুনরুদ্ধার এবং বনায়ন কার্যক্রমকে জোরদার করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “হাজার শাল লাগাই, হারানো শালবন ফেরাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভা পরিবেশ রক্ষা ও বন পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন আশার সঞ্চার করেছে।   সোমবার, ২৭ এপ্রিল বিকেলে মধুপুর উপজেলার চাড়ালজানি বিট এলাকায় […]

Continue Reading

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার সরঞ্জাম ধ্বংস

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার, ২৭ এপ্রিল দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়।   দীর্ঘদিন ধরে একটি চক্র ধলেশ্বরী নদী ও পার্শ্ববর্তী ফসলি জমির কোল ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। […]

Continue Reading

ঘাটাইলে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরির ঢেউটিন এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার, ২৭ এপ্রিল দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।   উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে এই সহায়তা […]

Continue Reading