টাঙ্গাইলে ৫৩টি পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ৫৩টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা প্রদান করা হয়।   রবিবার, ১৮ অক্টোবর সকালে জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মণ্ডপ কমিটির প্রতিনিধিদলের হাতে অনুদানের এসব চেক তুলে দেওয়া হয়।   টাঙ্গাইল জেলা […]

Continue Reading

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখে সংঘর্ষ, নিহত ২

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার, ১৭ অক্টোবর বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের […]

Continue Reading

মির্জাপুরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে। গতকাল […]

Continue Reading

টাঙ্গাইলে কালভার্টে বাঁশ ব্যবহার: কার্যসহকারী চাকরিচ্যুত, ইঞ্জিনিয়ারকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবু খালের ওপর পার্ক বাজার অংশে নির্মাণাধীন কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিরবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। এ ঘটনায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানকে কারণ […]

Continue Reading

সন্তোষের মুসাফিরখানা: বিনামূল্যে থাকা-খাওয়া চলছে প্রায় ৮০ বছর!

নিজস্ব প্রতিবেদক: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মুসাফিরখানায় ভক্তানুসারী ও দূরদূরান্ত থেকে আসা মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলছে। মওলানা ভাসানীর মানবসেবার আদর্শ নিয়ে প্রায় ৮০ বছর ধরে এখানে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা চালু রয়েছে। সময়ের পরিবর্তন, সমাজের নানা সংকট আর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এলেও এখানে সব শ্রেণি-পেশার মানুষের […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’

নিজস্ব প্রতিবেদক: ‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর দিনব্যাপী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।   প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক […]

Continue Reading

টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বানে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত […]

Continue Reading

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আরজেএফ জেলা কমিটির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : হাবিবুল্লাহ: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি। বুধবার, ১৪ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আরজেএফ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল, সাধারণ সম্পাদক কামরুল আমিন, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টুসহ […]

Continue Reading

ভূঞাপুরে দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার, ১৪ অক্টোবর উপজেলা পরিষদের সামনে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।   মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে একই […]

Continue Reading

টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।   সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমির মালিকানা ও বণ্টন সংক্রান্ত বিরোধের জেরে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী […]

Continue Reading