মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের অঞ্চ‌লের আনারস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার, ২৪ সে‌প্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মুনিম হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। জেলা প্রশাসকের পাঠা‌নো আবেদনের প‌রিপ্রেক্ষিতে ৩১ নম্বর শ্রেণিতে পণ্যটি জিআই-৫২ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।   জানা যায়, আনারসের রাজধানী হিসেবে খ্যাত মধুপুর গড়াঞ্চল। […]

Continue Reading

ঘাটাইলে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিবি‍‍`র আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর দুপুরে সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন-এ ২ শত ৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গুড নেইবারস […]

Continue Reading

সখীপু‌রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তা‌র মৃত্যু

সখীপু‌র প্রতিনিধি: সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক এবি ব্যাংকের কর্মকর্তার মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৬ সে‌প্টেম্বর) সকালে উপজেলার কাহারতা গ্রামে (তার বোনের বাড়ি) এ ঘটনা ঘটে।   নিহত রায়হান শিপন (৩৮) উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন। সখীপুর থানার এসআই সাঈদুল ইসলামের স্থানীয়দের […]

Continue Reading

মধুপুরের আন্দোলনে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরো ২০০/২৫০ জনকে। জেলার মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইল আদালতে এই মামলা দায়ের করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। […]

Continue Reading

গোপালপুরে রাজনৈতিক প্রভাবে খাস পুকুর দখলে নেওয়ার অভিযোগ!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে ইজারা নেওয়া সরকারি খাস পুকুর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নামধারী কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক দুইটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।   উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়ার রাজবাড়ীর বড় পুকুর, রাজবাড়ীর ভেতর পুকুর, দাসপাড়া পুকুর, কাহেতা গাংছাড়া বিল, হেমনগর হাইস্কুল পুকুর […]

Continue Reading

টাঙ্গাইলে নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়ীতে সাবেক সেনা কর্মকর্তাদের দল

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজীম ছারোয়ার নির্জনের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে যান প্রাক্তন সেনা কর্মকর্তাদের একটি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে করের বেতকায় নির্জনের পরিবারের সাথে তারা সাক্ষাত করেন। এ সময় নির্জনের বাবা-মা ও বড়বোনের সাথে […]

Continue Reading

মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪ পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় […]

Continue Reading

ভূঞাপু‌রে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যাত্রীবা‌হী বা‌স বসতঘরে, নিহত ১

ভূঞাপু‌র প্রতি‌নি‌ধি: ভূঞাপু‌রে একই রুটে যাওয়া দুইটি বা‌সের প্রতি‌যো‌গিতার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। দুর্ঘটনায় এক পথচারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে আর আহত হ‌য়ে‌ছেন প্রায় ১০জন।   বুধবার, ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া […]

Continue Reading

টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত হলেন ডাকাতদের হাতে নিহত সেনা কর্মকর্তা নির্জন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে (২৩) টাঙ্গাইলে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জানাজা শেষে সদর উপজেলার করের বেতকা গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তরুণ এই সেনা কর্মকর্তাকে হারিয়ে গ্রামে মাতম চলছে।   মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকা […]

Continue Reading

মধুপুরে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাওদা বিলে নিষিদ্ধ কারেন্ট চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে অরণখোলা কুড়াগাছা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা বিলের ব্রীজ এলাকায় নিষিদ্ধ জাল পোড়ানো হয়।   মধুপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে […]

Continue Reading