টাঙ্গাইলে বিক্ষোভের মুখে সাবেক মন্ত্রী ড. রাজ্জাককে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলায় কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এই মামলার জামিন আবেদনের শুনানির জন্য তাঁকে আজ বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণে আনা হয়। কিন্তু বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি। আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন […]

Continue Reading

টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবসে ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের’ বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পাক হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।   বুধবার, ১১ ডিসেম্বর দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা […]

Continue Reading

আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ১১ ডিসেম্বর, বুধবার টাঙ্গাইল পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে টাঙ্গাইল জেলাকে মুক্ত করে। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।   যুদ্ধকালীন সময়ে টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনী দেশের সীমানা পেড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। তৎকালীন ছাত্রনেতা আব্দুল […]

Continue Reading

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।   দিবসটিতে ১০ ডিসেম্বর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ। এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও […]

Continue Reading

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সাধারণ সম্পাদক মওলা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৫ সালের নির্বাচনে জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।   সোমবার, ৯ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন এ তথ্য নিশ্চিত করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ […]

Continue Reading

ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ভূঞাপুর প্রতিনিধি: শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার, ৯ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।   সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে পতিত স্বৈরাচার সরকার সেই দেশে […]

Continue Reading

সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের পাল্টাপাল্টি ধাওয়া: উত্তেজনা

সখীপুর প্রতিনিধি: সখিপুরে দলীয় কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতাকর্মীদের মধ‍্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সোমবার দুপুরের দিকে সখিপুর উপজেলার মোখতার ফোয়ারা চক্রে এ পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিএনপির পক্ষ থেকে সখীপুর […]

Continue Reading

কালিহাতীতে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে দেড় লাখ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে একটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার, ৮ ডিসেম্বর দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া ফাইভস্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কোকডহরা ইউনিয়নের জয়নাবাড়ি কুটুরিয়া […]

Continue Reading

মির্জাপুরে লালমাটির টিলা কেটে ইটভাটায় বিক্রি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় লালমাটির টিলা কেটে ইটভাটায় বিক্রি কোনভাবেই থামছে না। তবে স্থানীয় প্রশাসনের নজরদারির কারণে মাটি ব্যবসায়ীরা এ কাজে দিনের পরিবর্তে রাতের আঁধারকে বেছে নিয়েছে। রাতে ভেকু (এক্সকেভেটর) দিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে এসব পাহাড়ি জমির লাল মাটি ও টিলা। এসব মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় ও টিলা কর্তন করার […]

Continue Reading

গোপালপুরে নেশা খাইয়ে ৪ গ্রামে সংঘবদ্ধ চুরি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে নেশাদ্রব্য খাইয়ে দরজা ভেঙে ৪ গ্রামে সঙ্ঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বুধবার, ১১ ডিসেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়গুলো সর্বসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। রাত জেগে এলাকায় পাহারা বসানোর চেষ্টা চলছে।   সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে ও সাজানপুর উচ্চ বিদ্যালয়ের কেরানি আকবর […]

Continue Reading