মধুপুরে যৌন নিপীড়নে গ্রাম্য সালিশে শাস্তি!

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য সালিশের মাধ্যমে সামান্য শারীরিক শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মধ্যপ্রাচ্য ফেরত আসাদুল ইসলাম (৩৮) ওই গ্রামের দুদু শেখর ছেলে। ভুক্তভোগী শিশুটির পিতা একজন ভ্যানচালক। শিশুটি অভিযুক্তের ভাতিজার মেয়ে। […]

Continue Reading

মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন: স্বপন সভাপতি – ওবায়দুল্লাহ সম্পাদক

মধুপুর প্রতিনিধি: মধুপুরে দীর্ঘ ৩৬ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।   শনিবার, ২ মে সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মধুপুর অডিটরিয়াম হল রুমের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে […]

Continue Reading

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কার্ডের কথা ভাবছে সরকার – তথ্যমন্ত্রী

মধুপুর প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার।   শনিবার, ২ মে দুপুরে মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড হেলথ্ […]

Continue Reading

মধুপুর শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মধুপুর প্রতিনিধি: মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরের পর স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরিবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ি সংগ্রহ করতে […]

Continue Reading

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের প্রভাব, জ্বালানি সংকট, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়।   উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদক প্রতিরোধ, বর্তমান […]

Continue Reading

মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর অঞ্চলের ঐতিহ্যবাহী শালবন পুনরুদ্ধার এবং বনায়ন কার্যক্রমকে জোরদার করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “হাজার শাল লাগাই, হারানো শালবন ফেরাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভা পরিবেশ রক্ষা ও বন পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন আশার সঞ্চার করেছে।   সোমবার, ২৭ এপ্রিল বিকেলে মধুপুর উপজেলার চাড়ালজানি বিট এলাকায় […]

Continue Reading

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী পালন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে মরহুম লোকমান হোসেন ফকিরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার, সুরকার, চলচ্চিত্রকার ও বরেণ্য ব্যবসায়ী মরহুম লোকমান হোসেন ফকিরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের […]

Continue Reading

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   শনিবার, ২১ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করেন।   মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, […]

Continue Reading

মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৯ এপ্রিল সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।   শোলাকুড়ী এলাকার সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি […]

Continue Reading

মধুপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

মধুপুর প্রতিনিধি: মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর ল্যাংড়া বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ আবু সামা। সে স্থানীয় মাদরাসার প্রথম স্তরের শিক্ষার্থী ছিল।   পরিবার সূত্রে জানা যায়, শনিবার আছর নামাজের পর থেকে […]

Continue Reading