মির্জাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল প্রসাধনী বিক্রি: একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় শিশুদের নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   বৃহস্পতিবার, ৩০ জুলাই দুপুরে মির্জাপুরের জামুর্কী ও ভাবখন্ড বাজারে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের […]

Continue Reading

মির্জাপুরের রাসেল মালয়েশিয়ার অন্ধকার জীবন থেকে দেশে ফিরল!

মির্জাপুর প্রতিনিধি : উন্নত জীবনের স্বপ্নে এক দশক আগে সুদূর প্রবাস মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ফালু সিকদারের ছেলে রাসেল সিকদার। পরিবারকে একটি সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ উপহার দেওয়ার ইচ্ছে থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে এক অচেনা ভুল ও দীর্ঘ আইনি জটিলতায় হারিয়ে গিয়েছিলেন জীবনের আলো থেকে। অবশেষে পরিবার ও উপজেলা প্রশাসনের […]

Continue Reading

মধুপুরে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।   মঙ্গলবার, ২৮ জুলাই পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন […]

Continue Reading

গোপালপুর সরকারি কলেজে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর’র প্রথম অংশ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।   শনিবার, ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের (বিষয় কোড-১১০) ওএমআর শিট হারিয়ে যায়। এ ঘটনায় গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান থানায় […]

Continue Reading

সখীপুরে হত্যা মামলার রায়ের দাবিতে স্বজনদের মানববন্ধন

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার রাজ্জাক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যা ঘটনার ১১ বছর পর নিহতদের স্বজনেরা দ্রুত ও ন্যায়সংগত রায় ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর সখীপুর তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   জানা যায়, ২০১৫ সালের ১৪ জুলাই, মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলার রাজ্জাক মাহমুদ (৩০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি […]

Continue Reading

টাঙ্গাইলে পৃথক দুইটি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২২ জুলাই দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেয়।   মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন।   আদালত সূত্রে জানা […]

Continue Reading

টাঙ্গাইলে নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলীর পদায়ন!

নিজস্ব প্রতিবেদক: সরকারি নীতিমালাকে উপেক্ষা করে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মধ্যে নিজ জেলা টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন জাহানারা পারভীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদ্য জারিকৃত নীতিমালায় নিজ জেলা কিংবা জীবনসঙ্গীর জেলায় পদায়নের ক্ষেত্রে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালী মহলের সুপারিশে এ বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।   জানা গেছে, এলজিইডির কর্মকর্তাদের […]

Continue Reading

টাঙ্গাইলে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং পুলিশ বিভাগের সমন্বয়ে […]

Continue Reading

মির্জাপুরে নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।   বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকার বংশাই নদীতে এবং বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন হলেন শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুরের সাজ্জাদ (১৮)। এ ছাড়া মাছ […]

Continue Reading

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার, ১৫ জুলাই দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)।   টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি […]

Continue Reading