তাওহীদের দুই হাত নেই, তবুও স্বপ্ন থামেনি: লক্ষ্য সরকারি চাকরি

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ৭ নম্বর দিগড় ইউনিয়নের গারট্র উত্তরপাড়া (খুশিপাড়া) গ্রামের সন্তান মো. তাওহীদ ইসলাম শারীরিক সীমাবদ্ধতা আর দারিদ্র্যের নিষ্ঠুর পরিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য ইতিহাস লিখে চলেছেন। তাওহীদ ইসলামের জন্ম থেকেই যার দুটি হাত নেই, তবুও তার স্বপ্ন থেমে না তেকে সরকারি চাকরির লক্ষ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহন করছেন।   পিতা মো. […]

Continue Reading

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপজেলা শাখা এ সভার আয়োজন করে।   অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা। স্থানীয় কমিশনার সালমা আফরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Continue Reading

টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে টাঙ্গাইলে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।   সোমবার, ১৭ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, […]

Continue Reading

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের অবশেষে মৃত্যু!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে অসুস্থ স্বামীকে তার স্ত্রী গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা অসুস্থ জামাল উদ্দিন (৫৫) অবশেষে মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কালমেঘা গ্রামে ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়।   এর আগে ১ আগস্ট গভীর রাতে জামাল উদ্দিনকে কালমেঘা এলাকায় তাঁর পৈতৃক ভিটার পাশের একটি […]

Continue Reading

মির্জাপুরে সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ: দ্রুত অপসারণের নির্দেশ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা বেদখল করে অবৈধভাবে নির্মিত একটি দোকান অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   সোমবার, ১৭ আগস্ট সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দখলদার শাহের আলীকে আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণ করার চূড়ান্ত নোটিশ প্রদান করেছেন। বিষয়টি মির্জাপুর সড়ক উপ-বিভাগ সূত্র […]

Continue Reading

মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা

মধুপুর প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।   রবিবার, ১৬ আগস্ট সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে উপজেলা চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা […]

Continue Reading

ডিএফওকে মন্ত্রীর ফোন: ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলীকে ট্রান্সফার (অপসারণ) করতে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রবিবার দুপুরে উপজেলার হলুদিয়া চালা বাজারে গিয়ে জনসম্মুখে মোবাইল ফোনের লাউড স্পিকারে তিনি ডিএফও নাজমুল আলমকে এ কথা বলেন।   এর আগে উপস্থিত জনতাকে মন্ত্রী বলেন, ‘আমি […]

Continue Reading

মধুপুরে কর্দমাক্ত রাস্তা: ঝুঁকিপূর্ণ সাঁকো, দুর্ভোগে ৯ গ্রামের মানুষ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কাঁচা রাস্তা কাদায় একাকার। কোথাও হাঁটুসমান কাদা। নড়বড়ে কাঠের সাঁকো পার হয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় রোগী, কৃষক ও ব্যবসায়ীসহ প্রায় ৯ গ্রামের হাজারো মানুষকে। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল।   এমন দুর্ভোগের চিত্র মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কাটাজানী, পূর্ব […]

Continue Reading

কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযানে জরিমানা ৪ লাখ টাকা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বালু মহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার, ১৫ আগস্ট দুপুরে উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।   উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু […]

Continue Reading

গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল: ঝুঁকিতে শিশুরা

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই পাশে গভীর পুকুর এবং মাঝখানে দাঁড়িয়ে আছে তিনতলা ভবন। ভবনের সিঁড়ি, পিলার, র‌্যাম্পসহ বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।   স্থানীয়দের অভিযোগ, দুই পুকুরের মাঝখানে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করায় দক্ষিণ পাশের মাটি পুকুরের দিকে সরে গিয়ে বিভিন্ন অংশে […]

Continue Reading