টাঙ্গাইল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।   শনিবার, ১৩ জুন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ […]

Continue Reading

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারাদেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পুরনে সহায়ক হবে। শনিবার, ১৩ জুন টাঙ্গাইল সদর উপজেলা গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

Continue Reading

সখীপুরে ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিজ বাড়িতে ফ্রিজ সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে খলিলুর রহমান (৪৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।   শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান বহেড়াতৈল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। […]

Continue Reading

মধুপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

মধুপুর প্রতিনিধি: মধুপুরে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের বৈজ্ঞানিক প্রজেক্ট, নতুন ব্যবসার ধরন এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও উপস্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস)-এর অংশ হিসেবেশুক্রবার দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস […]

Continue Reading

ভাসানী হলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের- সালাউদ্দিন টুক

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন তাদের কোন জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি নেতৃত্ব দিয়েছেন। কাজেই তার স্মৃতি বিজড়িত ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। শুক্রবার, ১২ জুন সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল […]

Continue Reading

সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। বৃহস্পতিবার, ১১ জুন সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের […]

Continue Reading

মির্জাপুরে শিশু হাফিজা হত্যার পাঁচ মাস অতিবাহিত হলেও মামলার অগ্রগতি নেই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে শিশু হাফিজা হত্যার পাঁচ মাস অতিবাহিত হলেও মামলার অগ্রগতি না হওয়ায় এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী শিশু হাফিজার পিতা সোহেল মিয়া।   মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করে তিনি তার শিশুকন্যা হত্যার দ্রুত বিচার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। এ […]

Continue Reading

টাঙ্গাইল শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১০ জুন দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।   সভায় প্রধান […]

Continue Reading

টাঙ্গাইলের কারাগারে বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে টিভি প্রদান!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কারাগারের বন্দিদের মাঝে আসন্ন বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে টেলিভিশন দিলেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বুধবার দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করা হয়।   জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশের সব দেশে ছড়িয়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক টেলিভিশন […]

Continue Reading

ভূঞাপুরে বিএনপি নেতার বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন উত্তোলন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন গ্রহণের অভিযোগ উঠেছে।   স্থানীয়দের দাবি, তিনি প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থেকেও প্রায় ২৩ বছর ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দলীয় প্রভাব খাটিয়ে নিজ বাসা থেকেই […]

Continue Reading