সখীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মিডিয়া সখিপুর সংগঠন সেমিনার

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

বৃহস্পতিবার, ১১ জুন সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মাসুদ রানা এবং সদস্য সচিব আনোয়ার কবির প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তাইবুর রহমান, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সদস্য শরীফুল ইসলাম, জুলহাস গায়েন, আমিনুল ইসলাম হাবিব, আব্দুল লতিফ, জাহিদ হাসান, আহমেদ সাজু, আব্দুর রাজ্জাক সুজনসহ বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনও আশরাফুল আলম বলেন, তিনি সদ্য যোগদান করেছেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *