সখিপুরে বনভূমিতে বিট কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল বন বিভাগ-এর অধীন সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালমেঘা বিটে সরকারি বনভূমি দখল করে পাকা ইমারত নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।   সরেজমিনে দেখা যায়, কালমেঘা বিটের ছোট পাথার এলাকায় রেজাউল করিম (হাসু) নামের এক ব্যক্তি সরকারি বনের জমিতে পাকা দালান নির্মাণ করছেন। এ […]

Continue Reading

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি বাড়ছে: যাত্রীরা আতঙ্কিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে ডাকাতি। এতে মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকদের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। এ মহাসড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় ২৬ ফেব্রুয়ারি সদর থানায় ও সয়াবিন তেলভর্তি ট্রাকে ডাকাতির ঘটনায় ১ মার্চ মির্জাপুর থানায় মামলা করা হয়েছে।   মহাসড়ক ব্যবহারকারীরা জানিয়েছেন, ঈদসহ বিভিন্ন উৎসবকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে […]

Continue Reading

সখীপুরে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। ২ মার্চ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।   এর আগে বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে সদর উপজেলা সরকারি […]

Continue Reading

দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় বিভিন্ন অঞ্চলে মাটি ব্যবসায়ীদের খপ্পরে পড়ে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা হুমকির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে একটি চক্র। দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের মিরকুমুল্লী, আটিয়া ইউনিয়নের গড়াসিন, ফাজিলহাটী ইউনিয়নের সাহদারিপাড়া, ডুবাইল ইউনিয়নের ধানকি মহেড়া, এলাসিন ইউনিয়নের আগ এলাসিন […]

Continue Reading

ভূঞাপুরে গোবিন্দাসী খাল দখল-দূষণে এখন ময়লার ভাগাড়

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় গোবিন্দাসীর খরস্রোতা খাল এখন দখল-দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুই পাশ থেকে দখল করে ৫০ মিটার খালটি বর্তমানে ১০ মিটার রয়েছে, যা ব্যবহার হচ্ছে ডাস্টবিন হিসেবে। দেখে বোঝার উপায় নেই এখানেই এক সময় চলতো পালতোলা নৌকা। ব্যস্ততা ছিল ব্যবসা-বাণিজ্যে, ছিল নৌকার হালচালের শব্দে মুখরিত চারপাশ। সময়ের ব্যবধানে আজ সেই খাল যেন […]

Continue Reading

মধুপুরের দোখলা রেঞ্জে গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।   জানা যায়, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ […]

Continue Reading

টাঙ্গাইলে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিলুফা ইয়াছমিন খান

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী রাজনীতির সুদীর্ঘ ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া মোসাঃ নিলুফা ইয়াছমিন খান আজ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম। ছোটবেলা থেকেই আদর্শ, নীতি ও দলীয় চেতনায় বেড়ে উঠেছেন। তাঁর পিতা মৃত হবিবুর রহমান খান ছিলেন শ্রমিক আন্দোলনের বলিষ্ঠ সংগঠক ও বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন […]

Continue Reading

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার অর্ন্তগত ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি অবশেষে উদ্বোধন করা হয়েছে। শনিবার, ২৮ ফেব্রুয়ারি সড়কটির শুভ উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। অথচ […]

Continue Reading

আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে – কৃষি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা এরই মধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে৷ কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সেজন্য আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে।   শনিবার, […]

Continue Reading

মির্জাপুরে বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক: ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি একটি ডাম্পট্রাক বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার, ২৮ ফেব্রুয়ারি ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। নিহত নাজিম উদ্দিন উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে।   […]

Continue Reading