যমুনা নদীতে ধরা পড়লো ৩৮ কেজি ওজনের বাঘাইড়, ৪৮ হাজার টাকায় বিক্রি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। সেটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করেন। শনিবার, ২৫ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি।   স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে […]

Continue Reading

ঘাটাইল প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘাটাইল প্রতিনিধি: ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ের উপর তলায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন। বক্তব্য […]

Continue Reading

টাঙ্গাইলে এক মামলায় জামায়াত-ছাত্রশিবিরের ৩৪ নেতাকর্মী খালাস

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামায়াত-ছাত্রশিবিরের ৩৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা বেগম সব আসামিকে খালাসের আদেশ দেন।   আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, বিগত ২০১৩ সালের ১২ নভেম্বর আওয়ামীবিরোধী হরতাল চলাকালে যমুনা সেতুর পূর্ব পাড়ে গোলচক্কর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা […]

Continue Reading

সোলায়মান খান মজনু’র কবিতা – শীত এসেছে

শীত এসেছে সোলায়মান খান মজনু শীত পড়েছে পাড়া গাঁয়ে স্বচ্ছ শীতল জলে শীত পড়েছে ছায়াঘন হিজল বনতলে। শীত পড়েছে বুড়িগঙ্গায় পারাপারের নায়ে শীত পড়েছে দই-নাচানীর চঞ্চলতার পায়ে। শীত পড়েছে সবুজ ধানে গাছের ডালে ডালে শীত পড়েছে দুখিনী মার কুঁড়েঘরের চালে। শীত পড়েছে শহর বন্দর পাখ-পাখালির গায় হিম কুয়াশার ভীষণ চাপে চক্ষু মেলা দায়।

Continue Reading

ঘাটাইলে পোষ মেনেছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সজারু!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার ভালোবাসায় পোষ মেনেছে কুড়িয়ে পাওয়া বন্য শজারু। এলাকার লোকজনের সঙ্গেও দারুণ সখ্যতা হয়েছে তার। দিনরাত এলাকায় ও বাড়িতে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি। প্রায় ১১ মাস আগে ঘাটাইল-সাগরদদিঘী আঞ্চলিক সড়কে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসার পর থেকে সজারুর ছানাটিকে পরম যত্নে […]

Continue Reading

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এসজিপি, এসপিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, […]

Continue Reading

সখীপুরে সকালে লেবু বাগানে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার, ২২ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম মিয়া (৫০) শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুস […]

Continue Reading

টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে ২০২৪-২৫ সালের ফুটবল ফেস্টিভ্যাল জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই ফুটবল টুর্নামেণ্টের আয়োজন করে।   বুধবার, ২২ জানুয়ারি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল […]

Continue Reading

টাঙ্গাইলে ডিলারের বিরুদ্ধে ওএমএসের চাল বাজারে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বেড়াবুচনা বৌ-বাজার এলাকার ওএমএস ডিলার রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাল, আটা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। জানা যায়, চাল ও আটাসহ কিছু পণ্য ওএমএসের ডিলারদের মাধ্যমে কমদামে বিক্রি করে থাকে। এ পণ্য ডিলারের বাজারে বিক্রির সুযোগ না থাকলেও অভিযোগ রয়েছে, খাদ্য বিভাগের কর্মচারীদের সহযোগিতায় রফিকুল ইসলাম স্থানীয়দের সরকার নির্ধারিত দামে চাল, […]

Continue Reading

টাঙ্গাইলে লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বাতাসে দুলছে হলুদ ফুল। লাভজনক হওয়ায় কৃষকরাও সরিষা চাষে ঝুঁকছেন। এ যেন বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। সবুজের মাথার ওপর হলুদের দোলা এ যেন আবহমান বাংলার চিরচেনা এক মনোমুগ্ধকর রূপ। সদর উপজেলার বিভিন্ন এলাকার রবিশস্যের মাঠ ঘুরে দেখা গেছে এমনই দৃশ্য। বড় বাসালিয়া আর সেনবাড়ির বিস্তৃত ফসলী মাঠ আগাম […]

Continue Reading