ভূঞাপুরে বিদ্যালয়ের মাঠে বিটুমিন পোড়ানোয় পাঠদান ব্যাহত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণ কাজের বিটুমিন ও পাথর পোড়ানোর ফলে তৈরি হচ্ছে বিষাক্ত কালো ধোয়া। এতে ছোট ছোট শিক্ষার্থীদের শ্বাস নিতে যেমন কষ্ট হচ্ছে তেমনি মারাত্নক স্বাস্থ্যঝুকিতেও রয়েছে কোমলমতি শিশুরা। এছাড়া, এসব নির্মাণ সামগ্রী রাখায় ক্লাস কার্যক্রম ও খেলাধুলা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।   সরেজমিনে গিয়ে […]

Continue Reading

মধুপুরে শালবন বার্তা ২৪.কম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মধুপুর প্রতিনিধি: মধুপুর থেকে সদ্য প্রকাশিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল শালবন বার্তা ২৪.কম উদ্বোধন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। মঙ্গলবার, ২৮ জানুয়ারি বিকেল ৩ টার দিকে মধুপুর উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরিতে কেক কেটে ও কম্পিউটারে ব্রাউজ করে জেলা প্রশাসক শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শালবনবার্তা ২৪.কম এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি […]

Continue Reading

সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের শতাধিক হুইল চেয়ার বিতরণ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।   সোমবার, ২৭ জানুয়ারি দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইদা ভিলেজে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত […]

Continue Reading

ঘাটাইলে সীসা তৈরি কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি অবৈধ সীসা তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে। সোমবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার পূর্বাঞ্চলে কামালপুর এলাকায় টাঙ্গাইল পরিবেশ অধিদফতর ও ঘাটাইল উপজেলা প্রশাসনের টাস্ক ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।   এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও […]

Continue Reading

ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। সোমবার, ২৭ জানুয়ারি ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবাড়ি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো […]

Continue Reading

কালিহাতীতে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভুক্তভোগী ও টাকা উদ্ধার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।   শনিবার, ২৫ জানুয়ারী রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউনুস আলী (৩২) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত […]

Continue Reading

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের ২৬ নেতার জামিনলাভ

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ছাত্রদল নেতার মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ৩০ নেতার মধ্যে প্রধান আসামিসহ মোট ২৬ জন জামিন লাভ করেছেন। রবিবার, ২৬ জানুয়ারি টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলী আদালতে তাদের জামিন দেওয়া হয়। উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব এ তথ্য নিশ্চিত করেছেন।   এ […]

Continue Reading

ভূঞাপুরে টিউবওয়েলের পানি পানে তিন পরিবারে ১২ জন অসুস্থ: তিন বাড়িতে চুরি

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে টিউবওয়েল পানিতে নেশাদ্রব্য মিশিয়ে একরাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের কমপক্ষে ১২ জন অচেতন হয়ে অসুস্থ হয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসা নিয়েছেন।   এ খবর পেয়ে গতকাল শনিবার, ২৫ জানুয়ারি দুপুরে ভূঞাপুর থানা পুলিশ ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করেছে। এর আগে শুক্রবার, ২৪ জানুয়ারি রাতের কোন এক […]

Continue Reading

টাঙ্গাইলে বাধার মুখে চিত্রনায়িকা পরীমনির উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতিতে হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণি আসার কথা ছিল। এ খবরে উচ্ছ্বাসে মাতে তার ভক্ত ও অনুরাগীরা। কিন্তু বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামসহ মুসল্লিদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরীমণিকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় মহল। চাপের মুখে পড়ে ‘হারল্যান স্টোর’র এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।   […]

Continue Reading

বিডিআরের বদরুল ১৬ বছর কারাভোগের পর গোপালপুর বাড়ি ফিরলেন

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরের বদরুল আলম বাদল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে দীর্ঘ ১৬ বছর কারাগারে থাকার পর বাড়ি ফিরেছেন। জামিনে বের হয়ে গত বৃহস্পতিবার বাড়ি ফেরেন তিনি। বদরুল আলম হেমনগর ইউনিয়নের নবগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। তাদের পরিবারে বদরুলই একমাত্র সরকারি চাকরিজীবী ছিল। আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০০৫ সালে যোগ […]

Continue Reading