বাসাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিষ্ঠান বাসাইল রাজনীতি সংগঠন

বাসাইল প্রতিনিধি: বাসাইলে জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বাসাইল শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌঁর বিএনপির সভাপতি তুহিন, পৌঁর বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু প্রমুখ। এছাড়া, র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *