টাঙ্গাইলের কারাগারে বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে টিভি প্রদান!

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কারাগারের বন্দিদের মাঝে আসন্ন বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে টেলিভিশন দিলেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বুধবার দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করা হয়।

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশের সব দেশে ছড়িয়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক টেলিভিশন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন।

 

জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি টেলিভিশন সচল রয়েছে। পরে বন্দিদের দাবির পরিপ্রেক্ষিতে ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা অনুরোধ করেন তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতোই কারাবন্দিরও অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরিক হওয়ার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে টেলিভিশন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *