বাসাইলে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী সোহেলকে গ্রেপ্তার

অপরাধ আইন আদালত বাসাইল মিডিয়া

বাসাইল প্রতিনিধি: বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী সোহেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার, ১৩ মে রাতে বাসাইল পৌরসভার উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সোহেল মিয়া বাসাইল পূর্ব পাড়ার জহু ব্যাপারীর ছেলে ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি দল বাসাইল পৌরসভার উত্তরপাড়া এলাকার জনৈক দুলাল খানের বাড়ীর উত্তর পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা।

পুলিশ আরও জানায়, সোহেল একজন পেশাদার মাদক কারবারী। তাহার বিরুদ্ধে বাসাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বৃহস্পতিবার, ১৪ মে সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *