টাঙ্গাইলে ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

উৎসব টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য সংগঠন

নিজস্ব প্রতিবেদক: কবি ও কথাসাহিত্যিক রেখা আক্তারের ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে শুক্রবার, ১ মে সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

 

ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকুর সঞ্চালনায় আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তরের দশকের অন্যতম কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইলের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও শিশু সাহিত্যিক ড. শফিক ইমতিয়াজ এবং লেখক ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক দেবাশীষ দেব।

প্রকাশনা উৎসবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কুশল ভৌমিক, কথাসাহিত্যিক ড. আলী রেজা, অধ্যাপক সেলিম রেজা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক কর্মী মীর নাসিমুল ইসলাম সেলিম, অধ্যাপক মোখলেসুর রহমান, কবি তরুণ ইউসুফ, স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল প্রমুখ। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গ্রন্থটির লেখক ও কথাসাহিত্যিক রেখা আক্তার।

উল্লেখ্য, গল্পগ্রন্থটির প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২৬। দি রয়েল পাবলিশার্স, ৩৮/৩ বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গ্রন্থটির স্বত্বাধিকারী লেখক রেখা আক্তার। ১০টি চমৎকার গল্প নিয়ে সাজানো ১১২ পৃষ্ঠার এই গল্পগ্রন্থটির পরিবেশক এ্যাবাকাস পাবলিকেশন্স, ৩৮/৩ বাংলাবাজার, ঢাকা-১১০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *