মির্জাপুরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার শ্রমিক

অপরাধ আইন আদালত মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের এক নারীশ্রমিক প্রেমিকের সঙ্গে গাজীপুরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ ঘটনা ঘটে বলে ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যান। এ সময় নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছিলেন। তারা ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন।

আহত অবস্থায় সন্ধ্যার কিছু আগে ভুক্তভোগী সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরেন। পরে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, ‌ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামের দুজনের পরিচয় জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছেন। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *