
কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৬টি গ্রুপের ইজিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৬ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারির ড্র অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্তভাবে পরিচালনা করা হয়। লটারির ড্রটি প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করেন কালিহাতী এলজিইডির প্রকৌশলী আরিফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় তিনি বলেন, ইজিপি পদ্ধতির মাধ্যমে টেন্ডার কার্যক্রম পরিচালনা করায় অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমে এসেছে। লটারির মাধ্যমে কাজ বণ্টনের ফলে সকল অংশগ্রহণকারী ঠিকাদারের জন্য আস্থার জায়গা নিশ্চিত হচ্ছে।
এলজিইডির কর্মকর্তারা জানান, ১৬টি গ্রুপের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।
স্থানীয় ঠিকাদাররা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ বণ্টন হওয়ায় তারা সন্তুষ্ট। এতে করে কাজের মানও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, কালিহাতী উপজেলায় এই প্রথমবারের মতো এত বড় পরিসরে ইজিপি টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
টেন্ডারে লটারীতে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে: দূর্গাপুর ইউপি মের্সাস শাওন এন্টারপ্রাইজ, গোহালিয়াবাড়ী ইউপি, মার্সাস মানিক এন্টারপ্রাইজ, সল্লা ইউপি মের্সাস এইচ আর এন্টারপ্রাইজ, দশকিয়া ইউপি মের্সাস কাঁকন এন্টারপ্রাইজ, নারান্দিয়া ইউপি, মের্সাস আর এস এন্টারপ্রাইজ, বাংড়া মের্সাস খন্দকার ট্রেডার্স, সহদেবপুুর ইউপি, মের্সাস দেবাশীষ পাল, পাইকড়া ইউপি, মের্সাস মৌসুমী এন্টারপ্রাইজ, বল্লা ইউপি, মের্সাস আতিক এন্টারপ্রাইজ, কোকডহরা ইউপি, মের্সাস আতিক এন্টারপ্রাইজ, বীরবাসিন্দা ইউপি, মের্সাস মাহমুদ এন্টারপ্রাইজ, পারখী ইউপি, এম কে এইচ এন্টারপ্রাইজ, নাগবাড়ী ইউপি, মের্সাস মায়ের দোয়া স্টোর, আনসার স্টাফ কোয়াটার মের্সাস মাসুক এন্টারপ্রাইজ, কালিহাতী উপজেলা পরিষদ পুকুর, মের্সাস সুকুমার এন্টারপ্রাইজ ও কালিহাতী উপজেলা শিশুপার্ক, মের্সাস কাঁকন এন্টারপ্রাইজ।
