মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

অপরাধ আইন আদালত মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুরে এক মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার, ৩ মার্চ দুপুরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামের সামছুল আলমের ছেলে মো. সুমন (২৫) কে এ দন্ডাদেশ দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সুমনকে ১ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। তাদের সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *