টাঙ্গাইল পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার কাজের উদ্বোধন

অর্থনীতি টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার বেবীস্ট্যান্ড হতে শুরু হয়ে বটতলা পর্যন্ত ১৫৪০ মিটার দৈর্ঘ্য ও বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে স্টেডিয়াম ব্রীজ পর্যন্ত ৫৪০ মিটার দৈর্ঘ্য দু’টি জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার, ৭ জুলাই সকালে জনগুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো.শিহাব রায়হান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, সংস্কার কাজের ঠিকাদার নুরুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইল পৌরসভার অন্তর্গত অন্যান্য মেরামতযোগ্য রাস্তাগুলোও পর্যায়ক্রমে দ্রুত সংস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *