এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের ধারা অব্যাহত: শতভাগ পরীক্ষার্থীর জিপিএ-৫

ইতিহাস ও ঐতিহ্য পরিবেশ প্রতিষ্ঠান মির্জাপুর শিক্ষা

মির্জাপুর প্রতিনিধি: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি পরীক্ষায় আবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৪১ জন ছাত্র অংশ নিয়েছিল।

 

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচ থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া এই ৪১ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ লাভ করেছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা।

তিনি এই সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মির্জাপুর ক্যাডেট কলেজ এই কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *