মির্জাপুরে অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত

দুর্ঘটনা মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের সফিপুর নস্করচালা এলাকার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, নিহতদের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি। ঘাতক বাসটি চিহ্নিত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *