
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মব্যস্ত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করতে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৯ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল শহরের প্রিমিও প্লাজার ২য় তলায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জোবাযের মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাত। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল।
বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সবসময় ব্যস্ত থাকেন। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
