মধুপুরে চার শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন

পরিবেশ প্রতিষ্ঠান মধুপুর সংগঠন স্বাস্থ্য

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৫ সেপ্টেম্বর আয়োজিত এ ক্যাম্পে এলাকার চার শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলামসহ অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র প্রদান করেন।

ক্যাম্পের প্রধান আয়োজক নাজমুল হক জানান, প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার নিয়মিত এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এবারও প্রায় চার শতাধিক মানুষ সেবার আওতায় এসেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকদিয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী অঞ্চলের চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *