মির্জাপুর প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মিডিয়া মির্জাপুর সংগঠন সেমিনার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাঁদের স্বজনদের অংশগ্রহণে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, সংসদ সদস্যের সহধর্মিণী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফাতেমা আজাদ, ফারহান আজাদ মুগ্ধ এবং মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিঞা। এ সময় প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের স্বজনদের উপস্থিতিতে আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *