টাঙ্গাইলে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

অর্থনীতি টাঙ্গাইল সদর পরিবেশ সংগঠন

নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায়, তা প্রদর্শনে টাঙ্গাইলে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বন্যাকালে নৌ দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলও এতে তুলে ধরা হয়।

বৃহস্পতিবার, ৯ জুলাই দুপুরে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থার (এমএমএস) বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় এই আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা।

মাহমুদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আব্দুসের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান এবং টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক।

এছাড়া, অন্যান্যের মধ্যে মানব মুক্তি সংস্থার (এমএমএস) সমন্বয়কারী মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার এডমিন রবিউল ইসলাম এবং মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখসহ স্থানীয় বাসিন্দারা এই মহড়ায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *