ভূঞাপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

অপরাধ আইন আদালত ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

 

এরআগে গত রোববার বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ওই গ্রামের হাসান আলীর ছেলে।

 

জানা যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রবিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা বাদী হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *