এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

অপরাধ দুর্নীতি দেলদুয়ার পরিবেশ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর উপর এলাসিন এলাকায় অবস্থিত সামছুল হক সেতুর টোল প্লাজার ক্যাশ ছিনতায়ের অভিযোগ উঠেছে।

সোমবার, ২২ জুন দুপুর পৌনে ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বিকেলে টোল প্লাজার ইজারাদার মির্জা মনিরুজ্জামান দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে ও সিসি টিভির ফুটেজ থেকে জানা যায়, আগ এলাসিন গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে গনি মিয়া ও তার সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জন সঙ্গী দুপর পৌনে ২টার দিকে টোল প্লাজায় এসে টোল কালেকশনের ক্যাশ বাক্স থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। দায়িত্বে থাকা ক্যাশিয়ার বাধা দেয়ার চেষ্টা করলে তার সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

ইজারাদার মির্জা মনিরুজ্জামান জানান, সোমবার, ২২ জুন সকাল ৯টার দিকে স্থানীয় গণি মিয়া ও অজ্ঞাতনামা দুঃস্কৃতিকারীদের সাথে নিয়ে টোল প্লাজার ক্যাশ ঘরে অনধিকার প্রবেশ করে। তারা কর্মরতদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। টোলকর্মীরা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা ধারালো দাঁ উচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

প্রথম দফায় তারা ছিনতাই করতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করে। পরে দুপুর পৌনে ২টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আবার রাম দাঁ, লাঠিশোটা নিয়ে টোল প্লাজায় এসে হামলা করে। এ সময় ক্যাশ ঘরে কর্মরত ক্যাশিয়ার মোবারক ও সহকারি ম্যানেজার আনোয়ারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। ক্যাশিয়ার ও সহকারি ম্যানেজার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গণি মিয়া জোরপূর্বক ক্যাশ বাক্স থেকে টোল কালেকশনকৃত ৫ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, এলাসিন সামছুল হক সেতুর টোল প্লাজার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *