টাঙ্গাইলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ সেমিনার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, আইন শৃঙ্খলা বাহিনীরসহ সকল দপ্তরের সহযোগিতায় এবারের ঈদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করেন। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য বলেন, এবারের ঈদে প্রায় ৯০০ শত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান সকল দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ট্রাক ও বাস মালিক সমিতি সদস্য, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *