
ধনবাড়ী প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধনবাড়ী উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধনবাড়ী, টাঙ্গাইল-এর আয়োজনে ৪ মে, সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাইস্কা উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল এবং নরিল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল। প্রতিযোগিতায় পাইস্কা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগী তাবাসসুম মৌ।
শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।
