মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইন আদালত পরিবেশ মধুপুর সেমিনার

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের প্রভাব, জ্বালানি সংকট, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদক প্রতিরোধ, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা, বোরো চাষের সেচ ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার এবং মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আমজাদ হোসেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা এম. এ সামাদ ও আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *