বৈশাখের আমন্ত্রণ

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস লাইফ স্টাইল শিল্প-সাহিত্য

বৈশাখের আমন্ত্রণ
জুলফিকার খান

এসো মৃত্যুঞ্জয়ী বৈশাখ
এসো প্রাণেরও হিল্লোলে এসো
গাছের ডালে সবুজ পাতায়
এসো কৃষ্ণচূড়ার শাখা-প্রশাখায়।

 

তোমায় নিয়ে হারিয়ে যাবো
রমনার বটমূলে, হারিয়ে যাবো
সবুজ ঘাসের গালিচায়
তোমায় খুঁজবো বৈশাখী মেলায়।

তুমি এলে সেজে উঠবে
নানা রং এ আমার আঙ্গিনা
সেজে উঠবে ফুলেরা সব
গাছের ডালে পাতায় পাতায়
নীল আকাশে সবুজ সন্ধ্যায়।

ঐ যে দিগন্তে, আকাশের গায়
গোধূলী বেলায় আমরা জাগি
লালপরী নীলপরীরা সব জেগে আছে
গাছের ডালে সবুজ পাতায়
এসো আমার আঙ্গিনায়
এসো রক্তিম সন্ধ্যা বেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *