টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে মোট দুই শিশুর মৃত্যু!

টাঙ্গাইল সদর দুর্ঘটনা পরিবেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের ৮ মাসের এক শিশু মারা যায়। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

নিহত শিশু টাঙ্গাইল সদর উপজেলার ধোলোটিয়া গ্রামের সাদ্দামের ছেলে সাফার বয়স এক বছর এক মাস।

 

হাসপাতাল সূত্র জানা যায়, গত ২২ মার্চ সাফা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে শুক্রবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন শিশু ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত। এদিকে রোগীদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। জেলার আরও বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি থাকলেও সর্বশেষ তথ্য সরবরাহ করতে পারেনি টাঙ্গাইল সিভিল সার্জন অফিস।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা যায়। এ নিয়ে দুই দিনে দু’জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *