বাংলাদেশ প্রগতি লেখক সংঘের আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস শিল্প-সাহিত্য

নিজস্ব প্রতিবেদক: “শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উপলক্ষে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার খান মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক দেবাশীষ দেব, বিজ্ঞান লেখক যতন কুমার রায়।

কবিতা ও ছড়াপাঠ এবং আলোচনায় অংশগ্রহণ করেন কবি সাধন চক্রবর্তী, অধ্যাপক স. ম. আজাদ, কবি তরুণ ইউসুফ, অধ্যাপক জহুরুল হক বুলবুল, ছড়াকার দীপক পাল, কবি কুশল ভৌমিক, কবি রেখা আকতার, কবি মনজুর তারেক, রহমান শিবলু, সোহেল সৌকর্য, এস এম মোফাজ্জল হোসেন, আরিফ আহমেদ, মোঃ রকিবুল ইসলাম, এ এম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি ড. আলী রেজা।

এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তাগণ খোলামেলা আলোচনা করেন। মুক্তিযুদ্ধ নিয়ে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *