
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের বসন্ত বরণ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে কলেজ প্রাঙ্গণে এ বসন্ত বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীর আক্তার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য-সংস্কৃতি ও শিল্পলোক কমিটি সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিমাংশু মোহন পাল। এসময় এক মিলন মেলায় পরিণত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা প্রতিবছরই বসন্ত বরণ অনুষ্ঠান করার আহবান জানান। শিক্ষকরা জানালেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আয়োজনে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
