টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ১২৬ কেন্দ্রের ১২টি ঝুঁকিপূর্ণ

অপরাধ আইন আদালত নির্বাচন মির্জাপুর রাজনীতি

মির্জাপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।

 

জানা যায়, মির্জাপুর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার ৬ জন।

এই সংসদীয় আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি মার্কা প্রতীকে তোফাজ্জল হোসেন।

 

ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলো হলো উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়, মঈন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মীর দেওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়, বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়, আজগানা ইউনিয়নের ঝোপবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝোপবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠ সংলগ্ন কমিউনিটি ক্লিনিক ভবন, চিতেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের টিনশেড ভবন), বংশাই স্কুল এন্ড কলেজ (উত্তর পাশের পাকা ভবন), ঘাগড়াই কোড়াতলী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন পুরোপুরি প্রস্তুত।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *